সাঈদ ইবনে হানিফ বাঘারপাড়া:
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় প্রয়াত ভূমি কর্মকর্তা আবু রেজার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর, )খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সী ৫ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
জানা গেছে, এদিন
প্রয়াত আবু রেজার পরিবারের উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে সার্জারি, হৃদরোগ, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক, চক্ষু, ডেন্টাল ও শিশু রোগ বিশেষজ্ঞসহ ১১ জন চিকিৎসক রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেন।
সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত নিবন্ধন বুথে নাম নিবন্ধনের পর সিরিয়াল অনুযায়ী চিকিৎসকের কাছে গিয়ে রোগীরা তাঁদের শারীরিক সমস্যার কথা জানান এবং প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র নেন।
সকাল ১০টায় ফিতা কেটে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন প্রয়াত ভূমি কর্মকর্তা আবু রেজার সহধর্মিণী ও যশোর উপশহরের বাসিন্দা সত্তরোর্ধ্ব হাসিনা বেগম।
চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ‘দুর্দান্ত ২০০১ বন্ধুমহল’-এর ৬০ জন বন্ধু। দিনভর তাঁরা রোগীদের নিবন্ধন, সিরিয়াল ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে সহযোগিতা করেন।
এ সময় খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি নাসির উদ্দীন, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রয়াত আবু রেজার মেয়ে শাহানার পারভীন, জামাতা হারুন-অর-রশিদ, ছেলে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মহসীন আল নুরী, বৌমা একই মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. নাজিফা তাবাসসুম, মেয়ে ঢাকা ডেন্টাল কলেজের ডা. জান্নাতুল ফেরদৌস মিতু, জামাতা গাজীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জন ডা. রেজাউল হক, ‘দুর্দান্ত ২০০১ বন্ধুমহল’-এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM