সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক কার্ড ও কৃষি সহায়তা উপকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১অক্টোবর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার দুপচাঁচিয়ায় কৃষি মন্ত্রনালয়ের বাস্তবায়নে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি), কৃষকদের মাঝে এ কৃষক কার্ড বিতরণ করেন। কৃষক কার্ড বিতরণকালে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে এই কৃষি কার্ড যুগান্তকারী ভূমিকা পালন করবে। এসময় এসভায় উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক(ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয়, রেজওয়ানুল ইসলাম নাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ,আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল ইসলাম,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা আবু রায়হান, জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াস কল্লোল, সবুজ শেখ, উপজেলা কৃষকদল নেতা মোকলেছুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার সহ,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর ব্লকের ৮’শ ৯৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। কৃষককার্ড প্রাপ্ত প্রতি কৃষক এককালীন বাৎসরিক ২হাজার ৫’শ টাকা পাবেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM