জেলা প্রতিনিধি, রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সিভিল জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর দুই কৃতী সন্তান হাফসা বিনতে আইয়ুব তুলি ও দেবব্রত ভট্টাচার্য্য।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বিজেএস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে মোট ২০০ জনকে সিভিল জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর এই দুই কৃতী সন্তান।
হাফসা বিনতে আইয়ুব তুলি রাজবাড়ীর একজন কৃতী সন্তান। তিনি ল’ ফোরাম, রাজবাড়ী-এর একজন গর্বিত সদস্য। মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। তাঁর এই অর্জনে ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
অপরদিকে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিন গ্রামের সন্তান দেবব্রত ভট্টাচার্য্য একই পরীক্ষায় সিভিল জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনিও ল’ ফোরাম, রাজবাড়ীর একজন গর্বিত সদস্য।
দেবব্রত ভট্টাচার্য্য জামালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
রাজবাড়ীর এই দুই মেধাবী তরুণের ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্য জেলার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁদের এ অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM