রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগের সৃষ্টি করছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ দৈনিক ডেঙ্গু প্রতিবেদন (২৭ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী, জেলাজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ৩৯ জন।
প্রতিবেদন অনুযায়ী, জেলায় বর্তমানে মোট ১২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, পুঠিয়ায় ২ জন এবং পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরে (১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি) জেলায় সর্বমোট ১০৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই সর্বমোট ৯৬৮ জন রোগী সেবা নিয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ৯৫৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।
প্রতিবেদনে স্বস্তির বিষয় হলো— গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে জেলায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা সাধারণ মানুষকে সচেতন থাকার এবং বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন, যাতে এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM