1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক।

আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে পূজার উৎসব পালন করে যাচ্ছেন পাট ও বস্ত্রমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে পূজার উৎসব পালন করে যাচ্ছেন পাট ও বস্ত্রমন্ত্রী।

রুপগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,আওয়ামী লীগের আমলে সনাতন ধর্মালম্বীরা নির্ভয়ে ও নির্বিঘ্নে পূজার উৎসব পালন করে যাচ্ছেন ও বঙ্গবন্ধু এই দেশটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বাধীন করেছেন। আর তারই কন্যা সেটা বহাল রেখেছেন।
এসময় তিনি আরো বলেন ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরে এ দেশে হিন্দু সম্প্রদাযের মানুষ ঠিক মতো ধর্ম পালন করতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসার পরে সব ধর্মের মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারে।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূইয়া,উপজে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সফল সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুম চৌধুরী অপু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাছান খোকন সহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD