স্টাফ রিপোর্টার চানমিয়া শিকদার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের হোসেন ভূইয়াকে( ২৩) পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুষ্কৃতকারীরা ।
স্থানীয় তথ্যসূত্রের বরাত দিয়ে জানা যায় ২৪ /৯ /২৬ ইংরেজি ( বৃহস্পতিবার ) সকাল ১১ঃটার সময় ঘটনার স্থান গোপালগঞ্জ সদর থানার রায়পাড়া পুখুরিয়া শাহিদ ভূঁইয়ার বাড়ির উত্তর পাশে মনির মোল্লার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে দৈনিক নয়া কন্ঠ জানতে পারে এলাকায় মাদকের উৎপাত অন্তঃকোন্দল আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে এমন ঘটনা ঘটনা হয়েছে জানা যায় । ঘটনার সূত্রপাত মতে মোঃ রমজান আলী ভূঁইয়া তার পুত্র জোবায়ের হোসেন ভূঁইয়া গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। শুধু তাই নয় এলাকায় মাদকের বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল চোখে পড়ার মত এমনটাই স্থানীয় তথ্যসূত্রে বরাত দিয়ে জানা যায় । আধিপত্য বিস্তার মাদকে বাধা থেকেই এমন ঘটনার জন্ম হয়েছে বলে নাম না প্রকাশ্যে জনৈক এক ব্যক্তি দৈনিক নয়া কণ্ঠকে জানায়। ঘটনার দিন সকাল ১১ টায় মনির মোল্লার বাড়ির সামনে দিয়ে জুবায়ের হোসেন ভূঁইয়া হেঁটে আসলে আগে থেকে ওঁত পেতে থাকা ভয়ংকর দুষ্কৃতকারী সোহেল মোল্লার নেতৃত্বে ৬ থেকে ৭ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি সোটা রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে জুবায়ের হোসেন ভূঁইয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে বেধড়ক লাঠিপেটা ও কিল ঘুষি এবং চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে । জোবায়ের ভূঁইয়া প্রাণ বাঁচাতে চিৎকার ছাড়লে তার পিতা রমজান আলী ভূঁইয়া ঘটনাস্থলে এসে সন্তানকে উদ্ধার করার চেষ্টা করেন। রমজান আলী ভূঁইয়া ঘটনাস্থলে এসে পৌঁছালে তার উপরেও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা ঝাঁপিয়ে পড়েন এবং রমজান আলী ভূঁইয়াও মারাত্মকভাবে আহত হন। ঘটনার সময় জোবায়ের হোসেন ভুইয়ার আত্মচিৎকারে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতকারীদের ভয় ঘটনাস্থলে আসতে সাহস পাননি এমনটাই জানা যায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। ঘটনা ঘটিয়ে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় জুবায়ের হোসেন ভূঁইয়া এবং তার পিতা রমজান আলী ভুইয়াকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মোঃ জুবায়ের হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেন । ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সাথে জড়িত সোহেল মোল্লা(৪৮) জান্নাত মোল্লা (২০)স্বপন মোল্লা(৪৫)লিটন মোল্লা (৩২) রিশাদ মোল্লা (১৮)সোহান মোল্লাকে (২২) দোষী সাব্যস্ত করে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । দুষ্কৃতকারীদের সকলের বাড়ি পুখুরিয়া গ্রামে । এমন নিশংস জঘন্য ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এমনটাই স্থানীয় ব্যক্তিবর্গের দ্বারা জানা যায়। এলাকাবাসী এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সেটি আমরা গ্রহণ করেছি পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানতে পেরেছি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM