শাহীন আলম নয়া কন্ঠ নিউজ ডেস্ক:
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুস্মিতা সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ); জনাব সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); এবং জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ফরিদপুর সদর।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, অভিনয়, আবৃত্তি ও নাটকসহ বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বের বিষয়টিও উঠে আসে।
পরে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে।
সার্বিকভাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM