চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রামে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় ও জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও ভূমি সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ডিডি (হি.ও নি.) প্রফেসর মো. একরামুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল মান্নান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অন্যতম লক্ষ্য। গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা আরও শক্তিশালী হবে।
পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM