লক্ষ্মীপুর প্রতিনিধি:মোশারফ হোসেন
লক্ষ্মীপুর শহরে ক্রেতাকে দেখানোর কথা বলে চার জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা আত্মসাতের ঘটনা ঘটেছে। তবে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর এই প্রতারণার মূলহোতা রনজিত পালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সাথে উদ্ধার করা হয়েছে আত্মসাৎ হওয়া ২১ ভরি ১২ আনা ৫ রতি ২ পয়েন্ট স্বর্ণ এবং ১০ আনা ৫ রতি ৪ পয়েন্ট রুপা যার, আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৭৩ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন রনজীত পালের সহোযোগী শীতল পাল ও স্ত্রী উর্মি পাল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ প্রেস কনফারেন্সে জানায়,
গত ২১ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার স্বর্ণকার রোড এলাকার চারটি জুয়েলারি দোকান থেকে ক্রেতাদের দেখানোর কথা বলে চতুরতার সাথে স্বর্ণালংকার নিয়ে গা-ঢাকা দেন অভিযুক্ত রনজিত পাল (৫০)। ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যবসায়ীদের
অভিযোগের ভিত্তিতে মাঠে নামে পুলিশ।
তদন্তে জানা যায়, এটি ছিল একটি সুনির্দিষ্ট ও পূর্বপরিকল্পিত অপরাধ। পরিকল্পনা অনুযায়ী রনজিত প্রায় এক মাস আগেই ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে রাখেন। প্রতারণার মাধ্যমে অলংকার হাতিয়ে নেওয়ার পর সহযোগীদের মাধ্যমে তা দ্রুত বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়ার ছক এঁকেছিলেন তিনি।
ঘটনার পর লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সদর থানার সাব-ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন চৌধুরী ও ডিবি (গোয়েন্দা শাখা)-এর একটি চৌকস যৌথ দল অভিযান চালিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM