দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
দুমকিতে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযোগে দেলোয়ার খান(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পায়রা টোল প্লাজার পশ্চিমপাশে খান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ও পরিবার সূত্রে জানাগেছে, শিশুটি বিকেলে ফুফু বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে খাবার ও আর্থিক প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি বাঁধা দেয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এবং শিশুটির বিভিন্ন স্থানে হাতদেয়। শিশুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে জামা টেনে ধরলে জামা ছিড়ে যায় এবং মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়। বাড়িতে গিয়ে মাকে ঘটনার কথা জানান। স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি এ নিয়ে মিমাংশা করতে ব্যর্থ হলে ঘটনার স্বীকার শিশুটি তার স্বজনসহ রাত তিনটায় দুমকি থানায় মৌখিক অভিযোগ দিলে ওই রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার সকালে বাদী হয়ে দুমকি থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেনের ভাষ্য, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আওয়ামী লীগ করতেন একারনেই তাঁর বিরুদ্ধে মিথ্যে নাটক সাজানো হয়েছে। ৫ ই আগষ্টের পর তাঁর দোকানে হামলা করা হয়েছে।দীর্ঘদিন পর ফের দোকান ব্যবসা শুরু করলে তাঁর বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সেলিম উদ্দীন জানান, ভুক্তভোগীর মা রাত তিনটার দিকে দুমকি থানায় এসে অভিযোগ দিলে রাতেই তাঁকে আটক করা হয়েছে।সকালে শিশুটির মা মামলা দায়ের করায় আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM