1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রাজশাহী সীমান্তে ৩২ কেজির পাথরের মূর্তি আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

 

 

রাজশাহী ব্যুরো 

 

রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কষ্টি পাথর সদৃশ্য একটি মূল্যবান পাথরের মূর্তি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন তালাইমারী বিওপির একটি টহল দল মতিহার থানাধীন জাহাজঘাট নদীর পাড়সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে বস্তা মাথায় করে নদীর পাড়ে থাকা একটি নৌকায় ওঠানোর চেষ্টা করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করলে তারা মাথায় থাকা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাটি তল্লাশি করে। বস্তার ভেতর থেকে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কষ্টি পাথর সদৃশ্য একটি মূল্যবান পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটককৃত পাথরের মূর্তিটির বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD