চুয়াডঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ রুহুল কবীর খান। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন তিনি।
সম্প্রতি তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। অনুষ্ঠানে সহকর্মীরা তার কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলি তুলে ধরেন।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যসহ চুয়াডাঙ্গার নাগরিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নু
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM