
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশুকন্যার মুখে কীটনাশক ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে নিজ মায়ের বিরুদ্ধে। শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাঁহ পাড়ায় এমন ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কাজে যাওয়ার সময় স্বামী আলামীন ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আলামীন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী শিশুকন্যা আনিকার মুখে ঘাস নিধনের কীটনাশক ঢেলে দেন মা সোনিয়া। শিশুটির দাদি ঘটনাটি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে