1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ৫টি বোমা উদ্ধার হাইমচরে ৭২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি,ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালাল মাটি কাটার সঙ্গে জড়িতরা বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ চুয়াডাঙ্গায় ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ছয় মাসের কারিগরি প্রশিক্ষণ শুরু কচাকাটার খেলাধুলায় বড় সংকট থানা ক্রীড়া সংস্থার একটি ঘরের কংক্রিটের দেয়ালে বগুড়ার ইতিহাস, ওভারপাসজুড়ে রঙিন গল্প গাইবান্ধায় ৬০ নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ কমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক, দুইজনের মৃত্যুর অভিযোগ অ্যান্টিভেনম সংকটে উদ্বেগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

নেত্রকোনায় খালিয়াজুরী ও মদন উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শন ও পথ সভায় যোগ দেন মমতাজ হোসেন চৌধুরী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত

নেত্রকোনায় খালিয়াজুরী ও মদন উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শন ও পথ সভায় যোগ দেন মমতাজ হোসেন চৌধুরী

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি :

আজ সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা অবদি খালিয়াজুরী সদরের সাতটি পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মমতাজ হোসেন চৌধুরী । তিনি সকালে ঘাটুয়া গ্রামের দুটি বাজারে ও জগন্নাথপুর বাজারে পথসভায় যোগ দেন । এ সময় মেন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম , আওয়ামী লীগ কর্মী মুজিবুর রহমান , আব্দুস সাত্তার সহ শতাধিক নেতাকর্মী হিতৈষী উপস্তিত ছিলেন ।তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশ ও জাতি গঠনে অবদান ও বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন ও নৌকার পক্ষে ভোট চান । তিনি বলেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা জিতে গেলে বাংলাদেশ জিতে যায় , তিনি হাসলে বাংলাদেশ হাসে ।
উল্লেখ্য মমতাজ চৌধুরী পুজা মন্ডপে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও সম্মানী অনুদান সভাপতির হাতে তুলে দেন । এ সময় খালিয়াজুরী উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু তারা প্রসন্ন দেবরায় ও সাধারন সম্পাদক অজিত কুমার দাস সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, উপস্তিত ছিলেন । পরবর্তীতে মমতাজ চৌধুরী খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন , এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অজিত বরন সরকার , সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সোয়েব সিদ্দিকী , সাধারন সম্পাদক সাদেক আহমেদ সহ উপস্তিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মমতাজ চৌধুরীর সফর সঙ্গী হিসেবে ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি নাহার মিয়া , সাধারন সম্পাদক ফারুক মিয়া, আজাহার মিয়া , , ছাত্রলীগ নেতা রানা খান ,মদন উপজেলা আওয়ামী লীগ সদস্য মনির হুসেন চৌধুরী , মাঘান ইউনিয়ন আওয়ামী লীগের বকুল মিয়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD