রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোঃ শাহিন উদ্দিনের ছেলে মোঃ সোহেল (৩৮) এবং একই এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ ওয়াসিম (৩৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় সোহেলের হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ওই মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত তিনটি মোবাইল নম্বর, একটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপসের সন্ধান পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার সোহেল ও ওয়াসিম পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM