ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০টায় ধামইরহাট হাটখোলায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী তাহমিনা সারমিন।
অভিযানের অংশ হিসাবে হাটের ড্রেনে জমে থাকা ময়লা,বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিস্কার ও মশক নিধন স্প্রে ছিটানো হয়। এছাড়াও পৌর প্রশাসক কাজী তহমিনা সারমিন হাটের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন এবং নানাবিধ সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সজল কুমার মন্ডল,উপ–প্রকৌশলী আব্দুস ছালাম (সিভিল), হিসাব রক্ষক রতন,অফিস সহকারী ফারুক হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM