1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানের ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

লক্ষীপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন 

 

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানের ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রাজমহল হোটেল মালিককে ৪ লাখ টাকা, নুরজাহান হোটেলকে ৫ লাখ টাকা ও মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

 

বিশুদ্ধ আদালত পরিচালনা করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক প্রতিষ্ঠান মালিকদের অর্থদণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।

 

বিশুদ্ধ আদালত সূত্র জানায়, তিনটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে প্রতিটি প্রতিষ্ঠানে রান্নাঘরে অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানগুলো পঁচা ও বাসি খাবার বিক্রি করে আসছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে নুরজাহান হোটেল মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজহমহলের বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা ও মোহাম্মদীয়ার নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, আমরা যৌথভাবে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি। পঁচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠান মালিককে ১০ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD