চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও কাস্টমস ইন্টেলিজেন্স
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় মাস্কাট থেকে আগত সালাম এয়ারের জিরোভি -৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থা তার ব্যাগেজ তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে ব্যাগেজের ভিতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম গোল্ড পিন্ড ও ৩ গ্রাম গোল্ডের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার টাকা
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM