নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২০২৩ পালিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২০২৩। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এ দিবসের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিক নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহেব আলী পাঠান, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নেত্রকোণা সার্কেল সহকারী পরিচালক কেশব কুমার দাস, জেলা প্রেসক্লাব সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা, মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীদের প্রতি আলাদা আলাদা দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মোটরযান চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র, ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি না চালানো, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলা, গতিসীমা লঙ্ঘন, পণ্য পরিবহন এক্সেল লোড সীমা মেনে চলা, ওভার টেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং না করা, নেশাজাতীয় দ্রব্য সেবন করে এবং ঘুম ঘুম ভাব হলে গাড়ি না চালানো, সিট বেল্ট বাঁধা ব্যতিত মোটরযান না চালানোর আহবান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM