অনিক কুমার পাল মৃন্ময়,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে অপহরণের ২৪ দিন পর মোঃ রাশিদুল ইসলাম (১৯) নামের এক যুবকের মাথার খুলি, হাড়গোড় ও পরিধেয় পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত প্রধান আসামি জসিম উদ্দিন ফুলপুর উপজেলার কুকাইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তরুণ রাশিদুল নিখোঁজ হওয়ার পর একটি চক্র তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আসছিল। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ফুলপুর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা দায়ের করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রাশিদুলের মাথার খুলি, শরীরের হাড় ও ব্যবহৃত জামাকাপড় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM