সাঈদ ইবনে হানিফ যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুরে, সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ , অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও গ্রামের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘বন্ধু মহল’-এর সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের পরিবেশে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা চারাগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করার প্রত্যায় ব্যাক্ত করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM