মো: সিফাতুল্লাহ,স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সৌরভের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভান্ডারিয়া থানাধীন ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া এলাকায় ইট বিছানো সড়কে সঞ্জীব কৃত্তনিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন সাজ্জাল হাওলাদার (৩৫)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই অভিযানে মো. জাকারিয়া জোমাদ্দার (৩৫)-কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM