মোস্তাফিজুর রহমান লিটন,রাজশাহী ব্যুরো:
০৭ সেপ্টেম্বর সোমবার,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব এবং রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নবনিযুক্ত সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি ড. আ. ন. ম. বজলুর রশীদের নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। বিশেষ করে রাজশাহী অঞ্চলের জনগণের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নবনিযুক্ত স্বাস্থ্যসচিবের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাঁর দায়িত্বকালে দেশের স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন ও কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁর সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
উল্লেখ্য, ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান। দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজশাহী অঞ্চলের প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর তাঁর নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM