
নিউজ ডেস্ক
কাতার অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকালে থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত লুসাইল শহরের ফেয়ারমন্ট ও র্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হবে।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই ফোরামে যোগ দিতে সোমবার ঢাকা ছাড়েন শেখ হাসিনা।
ফোরামের মূল উদ্দেশ্য- বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ সংকট ও এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি ও সৌদির বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী কাতার ইকোনমিক ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM