রাসেল মোল্লা,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক বৃদ্ধা নারীকে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক জনাব আরিফ হাসান রিমান্ডের আবেদন শুনে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাটির রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য বিষয় সম্পর্কে তথ্য জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM