1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার। ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ, পাঁচ মাসেও বিচার না পাওয়ার দাবি পরিবারের চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য Eskuf-২৪ বোতল, WINCEREX-১১ বোতল, VODKA- ০২ উদ্ধার গ্রেফতার-০১ (এক) জন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দ্বিতীয় ধাপের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ উদ্ভোদন। খুলনার মানুষের নতুন কর্মসংস্থানের আশার আলো দর্শনা থানা এলাকা হতে তিনজন মাদক ব্যবসায়ী আটক। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রাইলে সাজা প্রদান করেন কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামাল সহ ০১ জন আসামী আটক ‎ লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করছেন রাজিব হোসেন কফিল!

  • প্রকাশিতঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মাসুদুল হাসান মাসুদ,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

 

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন লক্ষ্যকে সামনে রেখে ভূঞাপুর পৌরসভার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়াচ্ছেন রাজিব হোসেন কফিল।

 

তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ রাজিব হোসেন কফিল ভূঞাপুর পৌরসভাকে আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

 

এরই ধারাবাহিকতায় ভূঞাপুর রুবেল ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃএকাডেমি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশ নেন রাজিব হোসেন কফিল। এ সময় তিনি শিশু-কিশোর খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন।

 

জার্সি ও ফুটবল পেয়ে একাডেমির ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও তার এ উদ্যোগ প্রশংসা পেয়েছে।

 

স্থানীয়রা মনে করছেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার এমন উদ্যোগ তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে সহায়ক হবে।

 

রাজিব হোসেন কফিল বলেন, “তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই আমাদের সন্তানরা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।”

 

তিনি আরও বলেন, ভূঞাপুরের শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এদিকে, রাজিব হোসেন কফিলের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রুবেল ফুটবল একাডেমির খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, স্থানীয়ভাবে আরও বেশি মানুষ ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ভূঞাপুরে ক্রীড়া চর্চার পরিধি আরও বাড়বে এবং নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD