1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ ইউজিসি’র পারিবারিক বিষয় নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ টাঙ্গাইলের কালিহাতীতে এসআরবি-১৪,সিপিসি-৩-এর অভিযানে ২০০ গ্রাম হেরোইন’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী সুনামগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের চেয়ারম্যান প্রয়াত মমিনুল মাইজদী এর ১৯ তম মৃত্যু বার্ষিকী। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক করা প্রসঙ্গে আতঙ্কে কর্মকর্তা কর্মচারী সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন কুমিল্লা ওয়াসার পথচলায় নতুন গতি: ধর্মসাগরপাড়ে বসছে অস্থায়ী কার্যালয় আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জে মহিষ দিয়ে কাঠের ঘানিতে আখ মাড়াইয়ের ঐতিহ্য

রূপগঞ্জের চন পাড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

রূপগঞ্জের চন পাড়া ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকায় ৬ বছরের এক শিশুকে আলমগীর হোসেন নামক ৬৫ বছরের এক বৃদ্ধ ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০ অক্টোবর বিকেলে চনপাড়া পুনর্বাসন এলাকার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বুকের মাঝে দাঁতের কামড়ের ক্ষত দেখা যায়। জান্নাত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২নং ওয়ার্ডের আফজাল হোসেনের মেয়ে। সে নব কিশালয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। লম্পট আলমগীর হোসেন (৬৫) চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা।

ভিকটিমের মামা আমির হোসেন বলেন, আমার ভাগিনি শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় লম্পট আলমগীর হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে আলমগীরের ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

ভিকটিমের খালা বলেন, এ ঘটনার খবর পেয়ে আমি জান্নাতকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন জানান, জান্নাতের বুকে রক্তজমাট চিহ্ন দেখা যায়। পরিবারের লোজন সঙ্গে সঙ্গে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শমসের আলীর সঙ্গে ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডিউটিতে কর্তব্যরত ড. কানিজ জানান, জান্নাতের বুকের মধ্যে দু পাশেই কামড়ের চিহ্ন দেখতে পাই। জান্নাত সঠিকভাবে কিছু না বলায় তার বাবা-মায়ের কথা অনুযায়ী ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিতের জন্য ঢাকা কলেজ মেডিকেল রেফার করি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, ধর্ষণের চেষ্টা ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD