মোস্তাফিজুর রহমান লিটন ,রাজশাহী ব্যুরো:
০৫ সেপ্টেম্বর শনিবার,রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ‘শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চেম্বারের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল।
নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আরসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, চেম্বারের সংশ্লিষ্ট সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের নেতৃত্বে রাজশাহী অঞ্চলের শিল্প খাতের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে।
দায়িত্ব গ্রহণের পর ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল রাজশাহী অঞ্চলের শিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। শিল্পায়ন সম্প্রসারণ, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী অঞ্চলে শিল্পের বিকাশের পাশাপাশি নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, উদ্যোক্তাদের উৎসাহিত করা, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং শিল্প-বাণিজ্য সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করাই হবে কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন, রাজশাহীর শিল্প খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীজনের সহযোগিতায় শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি করতে চান তিনি। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেও কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রাজশাহীকে শিল্প ও বাণিজ্যের সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল শিল্প খাতের সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তাঁদের।
নতুন দায়িত্বে ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিলের সুস্বাস্থ্য, সফলতা এবং তাঁর নেতৃত্বে রাজশাহী অঞ্চলের শিল্প খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করেছেন চেম্বারের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM