রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল সম্মেলনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, বন শিল্প করপোরেশনের চেয়ারম্যান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (সুইট), জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোসা : সেলিনা সুলতানা নীশিতা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ, জয়পুরহাট জেলা পরিষদের প্রধান প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া এবং নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপন।
সম্মেলনে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসিকুল ইসলাম (ডলার)।
আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
নেতারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM