এ আই তারেক (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ মাদক, জুয়া, চুরি ও বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি রাউটার, একটি ইউপিএস ও অন্যান্য সরঞ্জাম, একটি ল্যাপটপ চার্জার ও ইন্টারনেট ক্যাবল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমলনগর থানা এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জিআর নং-১২৮/২ মামলার আসামি মো. নজরুল ইসলাম মুন্না (৩৫) রয়েছেন। এছাড়া কমলনগর থানার জিডি নং-১৩৭, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬-এর ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. রিয়াজ (২৬)-কে আটক করা হয়েছে।
অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—সিআর নং-৪১৫/২০২৬ মামলার সজীব (২৬), সিআর নং-৭৪২/২৫ মামলার মানিক (৩২), সিআর নং-৪০৩/২৬ মামলার আনিছুল (৩০), সিআর নং-৯৩৫/২২ মামলার মো. রাসেদ (২৪) এবং একই মামলার মো. জাফর হোসেন (৩২)।
পুলিশের দাবি, অভিযানের সময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা ও সাধারণ ডায়েরির ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কমলনগর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM