সাঈদ ইবনে হানিফ যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক লিটন হোসেন (৩০) পার্শ্ববর্তী বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রামের শুনু ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে মামলা ও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান বিপ্লব জানান, ৪ সেপ্টেম্বর শুক্রবার,সকাল ৯টার দিকে বাগডাঙ্গা বাজারের আশপাশে লিটনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় তার কাছ থেকে কয়েক পোটলা গাঁজা, একটি চাকু, ইয়াবা ট্যাবলেটের খালি প্যাকেট, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে লিটন মাদক ব্যবসা ও সেবনের কথা স্বীকার করেছেন বলেও দাবি করা হয়।
পরে বিষয়টি বাঘারপাড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত মালামালসহ লিটন হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM