রাজবাড়ীতে কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী সদরে হেরোইন ও ইয়াবা উদ্ধার সহ এক যুবক কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদরের পূর্ব ভবদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে
মোঃ রাসেল গাজী কে ৩০ পুড়িয়া হেরোইন এবং মো: হালিম মন্ডল (৩৮) এর বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় ১ টি পৃথক মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন এর নেতৃত্বে এ অভিযান হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের কারচন্দ এলাকার মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে মো: রাসেল গাজী (৫২)
এবং পলাতক আসামী, বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকার মৃত তালেব মন্ডলের ছেলে মো: হালিম মন্ডল (৩৮)।
বৃহস্পতিবার রাতে এবিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো: রাসেল আলী। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আসামী দুইজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM