এস এম হুমায়ূন কবির,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক , জনাব সাইদুর রহমান বাচ্চুর নির্দেশনায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বাদ আছর সিরাজগঞ্জ শহরের বাহির গোলা রোডস্থ পারহাউজ কলোনি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ শেখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—সংগঠনের জেলার আহ্বায়ক এম এ মান্নান খান প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ শেখ,যুগ্ম আহ্বায়ক পলাশ ভূঁইয়া, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এস এম সোহেল রানা ফরহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন স্বপন , এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন—বিশিষ্ট গীতিকার, সুরকার ও কবি লিটন আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—এবং পারহাউজ কলোনি মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী।
দোয়া মাহফিলে বক্তারা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সুস্থতার জন্য সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানানো হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পারহাউজ কলোনি জামে মসজিদের ইমাম , মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে মহান আল্লাহর কাছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এ ছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে মন্ত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষভাবে প্রার্থনা করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM