ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ড্রেন পরিস্কারের সময় নবজাতকের অর্ধগলিত দেহাবশেষ পাওয়া গিয়েছে।বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় ধামইরহাট পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক লাগোয়া ড্রেন পরিস্কারের সময় একটি নবজাতকের দেহাবশেষ পায়। উদ্ধারকৃত শিশুটির শারিরীক পরিপূর্ণতা বিদ্যমান।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.মাহফুজুর রহমান বলেন,হাসপাতাল সংলগ্ন ড্রেন থেকে নবজাতকের দেহাবশেষ পাওয়ার ঘটনা বেশ উদ্বেগজনক। তবে তিনি দাবি করেন এই হাসপাতালে ডিএনসি সেবা চালু নেই, তাই এমন ঘটনার সাথে হাসপাতালের কোনো সম্পৃক্ততা নেই। কেউ বা কাহারা হাসপাতাল চত্বরের সন্নিকটে দেহাবশেষটি ফেলে হাসপাতালকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করতে পারে।
এ বিষয়ে ধামইরহাট থানা কর্তৃপক্ষ জানান শিশুটির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য প্রস্তুতি চলামান রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM