মোঃ আলমগীর বান্দরবান প্রতিনিধি:
অদ্য ০৩/০৯/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩(তিন) ঘটিকার সময় বান্দরবান জেলার টাউন হলে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়, ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এমপি। উক্ত মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী পিপি,এম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সানিউল ফেরদৌস জেলা প্রশাসক, ও জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা। আরো উপস্থিত ছিলেন মিজ ম্যামাসিং, মাননীয় চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ,বান্দরবান।আরো উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ।জোন কমান্ডার বান্দরবান সদর জোন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, মোঃ ওয়াহাবুল ইসলাম খন্দকার।পুলিশ সুপার বান্দরবান। উক্ত অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতন মূলক বক্তব্য প্রদান করেন মোঃ জাবেদ রেজা,সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি।বান্দরবান পার্বত্য জেলা।প্রধান অতিথি, বিশেষ অতিথি, সমাজের প্রত্যেক মানুষকে সকলেই মাদকের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।মাদকের বিরুদ্ধে ঝিরো টলারেন্স ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM