চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীকে যথাযথ চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। জরুরি অবস্থায় থাকা রোগীর চিকিৎসায় বিলম্ব এবং কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।
অভিযোগকারী চুয়াডাঙ্গার দশমাইল এলাকার মোহাম্মদ হুমায়ুন কবির জানান, তাঁর ফুফুকে গতকাল দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীকে কিছু চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
হুমায়ুন কবিরের অভিযোগ, রাতে রোগীর জন্য খাবারের নল কিনে আনা হয়। এরপর বিষয়টি হাসপাতালের সংশ্লিষ্টদের একাধিকবার জানানো হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও রোগীর খাবারের নল লাগিয়ে দেওয়া হয়নি। এতে রোগীর শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
অভিযোগকারী বলেন, “রোগী জরুরি অবস্থায় থাকলেও চিকিৎসকের মধ্যে তেমন তাড়া দেখা যায়নি। বারবার অনুরোধ করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি করা হয়েছে।”
তিনি আরও প্রশ্ন তুলে বলেন, একজন রোগী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM