মো: সুজন আহমেদ ( সাভার উপজেলা) প্রতিনিধি:
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের কলমা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার বাসাইদ এলাকার মো. সাগর মিয়া (২৭) ও মো. বাবুল সরকার (৫৪)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৫ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা, জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার সাগর মিয়ার বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। অপরদিকে বাবুল সরকারের বিরুদ্ধেও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM