নলডাঙ্গা,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১০ কোটি ৫ লক্ষ ৮৮ হাজার ৯১৪ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের সড়কুতিয়া কান্দরের ব্রীজ হতে বাড়িয়াহাটী চান্দের বাজার পর্যন্ত ৪ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির ধারা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক, রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য, সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান শাহিন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর প্রাশাসক এম এ হাফিজ, ১নং ব্রহ্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সাজেদুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM