স্টাফ রিপোর্টার ( মোঃ হাসান খান)
রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি সাহিনা সুলতানা। বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, অ্যাডভোকেট নাজমা সুলতানা ও কৃষ্ণা সাহা।
বক্তারা বলেন, একজন নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে, এই ঘটনায় ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী পৌরশহরের লক্ষীকোল ধুনচী এলাকার জলিল প্রামাণিকের ছেলে হেলালউদ্দিন (৩৮), জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম (১৯) ও আঠাশ কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. নুরুল হোসেন (১৯)। উল্লেখ্য, গত ২৯ আগস্ট ব্যবসায়ীক বিরোধের জের ধরে জাকিয়া সুলতানা নামের এক নারীকে পুলিশের সামনেই শারীরিক ভাবে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনায় অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্যেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট ব্যবসায়ীক বিরোধের জের ধরে জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তাকে পুলিশের সামনেই শারীরিক ভাবে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM