সঞ্জু বনিক সৌরভ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়, ১ সেপ্টেম্বর ২০২৬,ভারতে যাওয়ার উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী সীমান্তের টিটিহিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন—কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী জাইনুব বিবি (২১)। অন্য দম্পতি হলেন ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী টিটিহিপাড়া এলাকায় চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলরত বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে পরিচয় দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজারের ক্যাম্প থেকে তাদের একটি মানব পাচারকারী চক্র পঞ্চগড়ে নিয়ে আসে। সীমান্তপথে অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।
বিজিবি পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে বিজিবি চার রোহিঙ্গাকে আটক করে থানায় দিয়েছে। বিষয়টি যাচাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM