সজীব খান,চাঁদপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আয়োজিত জনসভায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি নিয়ে অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম মোল্লার নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালি নিয়ে চাঁদপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন। পরে তারা সম্মিলিতভাবে র্যালি নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় অংশগ্রহণ করেন।
এ সময় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বেপারী, যুগ্ম সম্পাদক আক্তার বকাউন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM