সজীব খান, চাঁদপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ওলামা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে র্যালিটি বের করা হয়। এতে জেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ওলামা দলের সভাপতি মাওলানা ইসমাইল শেখ, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, পৌর ওলামা দলের সভাপতি আকবর মাতব্বর ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কথা স্মরণ করেন। তারা বলেন, দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
এ সময় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওলামা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM