মো সুজন আহমেদ (সাভার উপজেলা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম। এর আগে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টার দিকে মিরে চাঁনগাঁও ও সরকার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রুবেল (৪০), মো. শামিম মিয়া (৩৩), মো. রাসেল (৩৩) ও মো. পারভেজ (২৮)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই আব্দুল হাই। মিরে চাঁনগাঁও এলাকার তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে রুবেল ও শামিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় এসআই রাশেদুদ জামানের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে রাসেল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশের তথ্যমতে, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ১২২ পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, "মাদকের বিস্তার রোধে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনেও পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।"
তিনি আরও বলেন, "অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।"
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM