রংপুর ও গাইবান্ধা জেলা,বিশেষপ্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকালে জেলার সাতটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি বলেন, আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের একযোগে মাঠে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন ও জনগণের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM