মনিরুল ইসলাম তালুকদার, নাটোর প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা, জাতীয় ষড়যন্ত্রকারীরা—তারা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
প্রিয় ভাইয়েরা আমার, বিএনপি নিশ্চিহ্ন হয় নাই। বিএনপি আরও সংগঠিত হয়েছে।
আপনারা জানেন, ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল, আমি সেদিন জেলখানায় চলে গেলাম। ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীদেরকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। এবং খালেদা জিয়া তখন ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমাদের ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে সেদিন খালেদা জিয়া রাস্তায় নেমেছিলেন। তারেক রহমানকে শৈশব-কৈশোর অবস্থায়, আরাফাত রহমানকে শিশু অবস্থায় বাড়িতে রেখে খালেদা জিয়া সেদিন রাস্তায় নেমে এসেছিলেন প্রিয় ভাইয়েরা।
২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেল দিল, তারেক রহমানকে দেশ ছেড়ে বাধ্য করল মামলা দিয়ে—তারা ভেবেছিল বিএনপি বোধহয় এবার শেষ হয়ে যাবে।
প্রিয় ভাইয়েরা আমার, যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।
জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে, খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখার মাধ্যমে, তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে ভেবেছিল—যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারা দেখেছেন।" তিনি আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে জাতীযতাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির আয়োজনে এক পথ সভা বের করা হয় পথ সভাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপরশহরে এসে শেষ হয়।পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপিন সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি,জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন সহ বিএনপির নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পন, কোরান খতম ও বৃক্ষরোপন করা হয়
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM