নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে মোঃ সুমন শাহ (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) নলডাঙ্গা উপজেলার আমতলী বাজার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল পরিচালনা করা হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় সুমন শাহকে আটক করা হয়।
আটক সুমন শাহ রাজশাহীর পুঠিয়া উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
পরে টহলরত সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের অপরাধে সুমন শাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ টিম ও আমতলী এলাকার মাদকদ্রব্য নির্মূল কমিটির সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নলডাঙ্গা উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM