সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া প্রতিনিধি:
প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বন্দবিলা ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চিত্রা মডেল কলেজ। সোমবার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে দলটি।
টুর্নামেন্টে চিত্রা মডেল কলেজ ২-০ গোলে সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজকে এবং খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসাকে হারিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ জয়ের মধ্য দিয়ে বন্দবিলা ইউনিয়ন পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পাশাপাশি বাঘারপাড়া উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। উপজেলা পর্যায়ে আরও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে চিত্রা মডেল কলেজকে। তবে ইউনিয়ন পর্যায়ের সাফল্য তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর চিত্রা মডেল কলেজের খেলোয়াড়, শিক্ষক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মাঠে উপস্থিত দর্শকরাও বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM