নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ-২৬/২৭-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নজরুল বর্ষ-২৬/২৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদাঃ) মোঃ শামীন হোসেন এর সভাপতিত্বে এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধন অতিথি শফিকুল ইসলাম বুলবুল বলেন, নজরুল আমাদের প্রেরণা,ব্রিটিশ বিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাজী নজরুল ইসলামের কবিতা মুক্তিযোদ্ধা তথা বাংঙ্গালী মুক্তিকামী মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়েছিল। তিনি আরোও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত থেকে কাজী নজরুল ইসলাম কে বাংলাদেশে এনেছিলেন এবং তার চিকিৎসা সেবার ব্যবস্থা করেছিলেন। আমরা এই জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনাকে বুকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM