মোস্তাফিজুর রহমান লিটন,রাজশাহী ব্যুরো:
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য, রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম. এনামুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় পুরো মাঠে শোকের আবহ বিরাজ করে।
জানাজায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে উপস্থিত সবাই মরহুম ড. এম. এনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
ড. এম. এনামুল হক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন কৃতী সন্তান। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি নিজ এলাকার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে গোদাগাড়ীসহ রাজশাহীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM