1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার লালমাইয়ে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ (ল্যাব)-এর ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন। নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত! এবার ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা:চন্দ্রিমা আবাসিক এলাকায় হাঁটতে গিয়ে আইফোন, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ ব্যাগ ছিনতাই! রাজশাহীতে হাসপাতাল বাড়ছে, চিকিৎসা ব্যয়ও বাড়ছে! পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান‎! পঞ্চগড়ের পাঁচবারের সাবেক মেয়র তৌহিদুল ইসলাম আর নেই! পটিয়ায় ওয়াসার বাড়তি বিলের অভিযোগ গ্রাহকদের। জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

এবার ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা:চন্দ্রিমা আবাসিক এলাকায় হাঁটতে গিয়ে আইফোন, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ ব্যাগ ছিনতাই!

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থিয়েটার বিভাগের শিক্ষিকা ড. কাজী শুসমিন আফসানা ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পর নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে হাঁটতে বের হলে দুর্বৃত্তরা তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে একটি আইফোন, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ছিল বলে জানিয়েছেন তিনি।

 

ঘটনার পরপরই ড. কাজী শুসমিন আফসানা চন্দ্রিমা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ছিনতাইকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী শিক্ষিকা। তিনি জানান, সন্ধ্যার পর চন্দ্রিমা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে হাঁটার সময় তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় পুলিশের সদস্যরা যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

তবে ব্যাগ ছিনতাইয়ের ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ড. কাজী শুসমিন আফসানা। তাঁর দাবি, তিনি যে ব্যাগটি ব্যবহার করছিলেন সেটি ছিল শক্তভাবে শরীরের সঙ্গে আটকানো ক্রসবেল্ট ব্যাগ। এ ধরনের ব্যাগ হঠাৎ করে টেনে নিয়ে যাওয়া সহজ নয়। এ কারণে তাঁর ধারণা, ছিনতাইকারীরা হয়তো আগে থেকেই তাঁকে অনুসরণ করছিল এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী সুযোগ বুঝে ব্যাগটি ছিনিয়ে নেয়।

 

ছিনতাই হওয়া আইফোনের নিরাপত্তা নিয়েও সতর্ক করেছেন তিনি। তাঁর ভাষ্য, আইফোনটি সহজে খোলা বা ব্যবহার করা সম্ভব হওয়ার কথা নয়। তবে কোনোভাবে ছিনতাইকারীরা ফোনটি ব্যবহার করে তাঁর হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে কারও কাছে অর্থ দাবি করলে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠালে সেটি তাঁর পক্ষ থেকে করা হবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রিমা আবাসিক এলাকার কয়েকটি সড়কে সন্ধ্যার পর পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা রয়েছে। তবে শিক্ষিকাকে অনুসরণ করে পরিকল্পিতভাবে ছিনতাই করা হয়েছিল কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

এদিকে, মাত্র এক দিনের ব্যবধানে শিক্ষিকা ছিনতাইয়ের ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)।

 

জানা যায়, চলন্ত রিকশা থেকে মোটরসাইকেলে থাকা এক ছিনতাইকারী রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় র‌্যাব দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে।

 

পরপর ঘটে যাওয়া এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। রাজশাহীতে রাবি শিক্ষিকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থল ও আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD